টেকনাফ পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৪:০৮ 238 shares
টেকনাফ পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টেকনাফ পৌর শাখার নবগঠিত কমিটির  মিছিল অনুষ্ঠিত হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আয়োজিত এ স্বাগত মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সাংগঠনিক ঐক্যের প্রতিফলন দেখা যায়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারেক আহমেদ সাগর, সিনিয়র সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মহিদুল আকবর আসিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ।


এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান হাশেম ও সালমান বিন আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাইদ আনোয়ার শামীম ও ইমরান নাজির । সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুর রহমান।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফ পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।


নেতাকর্মীরা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে টেকনাফ পৌর ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা