আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬
৩:৪১ অপরাহ্ণ

কিশোরগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পায়েল গ্রেফতার

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৩:৪১ 205 shares
কিশোরগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পায়েল গ্রেফতার


কিশোরগঞ্জে মারামারি ও বিভিন্ন ধারার অপরাধে ১ বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. খাইরুল ইসলাম পায়েলকে (২৬) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ।​শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ১৭:৪০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার সিদ্ধেশ্বরী এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত মো. খাইরুল ইসলাম পায়েল কিশোরগঞ্জ সদর থানার বাগপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-০৪(১১)২১, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩৫৪/৩৪ পেনাল কোডের ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।


​দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪ কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে সিদ্ধেশ্বরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা