বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৪:১৮ 248 shares
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।এর আগে মঙ্গলবার রাতে ট্রেনটির যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলাটি করেন।স্থানীয় বাসিন্দা, রেলওয়ে পুলিশ ও স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা হাওড় এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘ড’ বগির চারটি আসন পুড়ে যায়।


আগুন দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও যাত্রীসেবা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হাওড় এক্সপ্রেস মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে চলে যান। ফলে ট্রেনে কোনো যাত্রী বা কর্মী ছিলেন না।


স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে ওই বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার পর ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন স্টেশনে প্রবেশের পর থেকেই পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে। পাশাপাশি আরও কয়েকটি নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, মামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু