এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা

আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৬:৩৩ 201 shares
এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে প্রশাসনের সিলগালা ভেঙে রাতের আঁধারে পুনরায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মতিউর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে এই অবৈধ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, এ বিষয়ে বক্তব্য নিতে গেলে অভিযুক্ত ব্যক্তি নন্দিত টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি নিজাম উদ্দীনকে চড় মারেন এবং তাঁর হাতে থাকা মাইক্রোফোন ও ক্যামেরা ছুঁড়ে ফেলে দেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক এক বছর আগে র‍্যাব-১৪ এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ পলিথিন তৈরির দায়ে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পাশাপাশি কারখানা মালিককে আর্থিক জরিমানাও করা হয়। তবে প্রশাসনের সেই কঠোর পদক্ষেপের পরও কারখানাটির অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।

​এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে আবারও কারখানাটি সচল করা হয়েছে। দিনের বেলা কারখানার কার্যক্রম বন্ধ ও পরিবেশ নীরব থাকলেও গভীর রাত নামলেই ভেতরে নিষিদ্ধ পলিথিন তৈরির মেশিন চালু হয়।

​অভিযোগের সত্যতা যাচাই এবং কারখানার বৈধতার বিষয়ে জানতে সম্প্রতি গণমাধ্যমকর্মীরা মো. মতিউর রহমানের বাড়িতে গিয়ে তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করেন। তবে অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর বা ব্যাখ্যা না দিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি উপস্থিত সাংবাদিকদের হুমকি দেন এবং নন্দিত টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি নিজাম উদ্দীনকে চড় মারেন ও তাঁর হাতে থাকা মাইক্রোফোন ও ভিডিও ক্যামেরা ছুঁড়ে ফেলে দেন।

​পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হামলার শিকার হওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

​সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রশাসনের সিলগালা করা একটি অবৈধ কারখানায় কীভাবে পুনরায় উৎপাদন শুরু হলো এবং এর পেছনে কারা মদদ দিচ্ছে? পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা