বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টেকনাফ পৌর শাখার নবগঠিত কমিটির মিছিল অনুষ্ঠিত হয়েছে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আয়োজিত এ স্বাগত মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সাংগঠনিক ঐক্যের প্রতিফলন দেখা যায়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারেক আহমেদ সাগর, সিনিয়র সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মহিদুল আকবর আসিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান হাশেম ও সালমান বিন আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাইদ আনোয়ার শামীম ও ইমরান নাজির । সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুর রহমান।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফ পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
নেতাকর্মীরা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে টেকনাফ পৌর ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।