দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ আগুন, পুড়ল ২০ লাখ টাকার মালামাল

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৫:৪৪ 222 shares
দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ আগুন, পুড়ল ২০ লাখ টাকার মালামাল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কর্মীর বাড়িতে বৈদ্যুতিক   শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দেড় লাখ টাকা বাড়ি থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মী আনোয়ারা খাতুনের গ্রামের বাড়ি মরিচা ইউপির বৈরাগীরচর গ্রামে বৈদ্যুতিক সার্কিটের আগুন ধরে সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতরে বসবাস করা আনোয়ারা সহ,তার দেবর নজরুল ইসলাম, নাসির উদ্দীন, সৈনিক জিয়াউর রহমান তাদের ৪ জনের ব্যবহৃত ৯ টি পাকা টিনের ঘরের মধ্যে থাকা ২ টা ফ্রেরিজ,


৩২ ইঞ্চি এলইডি টিভি, ধান,গম,ভুট্টা, দামী খাট,সুপা,সহ,ব্যবহৃত সমস্ত আসবাব পত্র, দামী কাপড় চোপড়, কাঁথা কম্বল সহ,প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছায় হয়ে যায়। এ ঘটনা নাসিরের সুকেচের ভিতরে রাখা গরু বিক্রি ১ লাখ ও আনোয়ারার ৫০ হাজার টাকা হারিয়ে য়ায়। আগুনের ভয়াবহতা দেখে এলাকা বাসি  ভেড়ামারা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে এক ঘন্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।তারা বাড়ি পুড়ার পর থেকে চরম কষ্টে জীবন যাপন করছে। ঘরের উপরে চাল, খাবার, কাপড় চোপড় নেই। এলাকাবাসি সাময়িক ভাবে কাপড় চোপড়, খাবার দিয়ে সহযোগীতা করলে ও তাদের ঘর না থাকায় অনেক কষ্টে রয়েছে। এ অবস্থায় পরিবারটিকে সরকারি ভাবে সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা