বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার ইতিহাসের প্রভাষক, মোঃ রুহুল আমিন চুন্নুর নারি কেলেঙ্কারি অভিযোগ পাওয়া যায়।গত ১০-১১-২০২৬ তারিখে রুহুল আমিন চুন্নু ওই এলাকার অবসরপ্রাপ্ত এক শিক্ষকের স্ত্রীকে নিয়ে বরিশালে যান। বরিশালে এলাকার লোকজন দুজনকে দেখতে পেয়ে চুন্নুকে সন্দেহ করে, বিষয়টি চুন্নু বুঝতে পেয়ে প্রেমিক মহিলার জামাইয়ের বাসায় গিয়ে আশ্রয় নেন। জামাই শাশুড়িকে সন্দেহ করলে বিষয়টি জানাজানি হয়। শশুরকে জামাই ফোন দিয়ে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত শিক্ষক, জামাইয়ের বাসায় উপস্থিত হন। রুহুল আমিন ও অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে, অবসরপ্রাপ্ত শিক্ষক স্ত্রীকে তালাক দিয়েছেন। এ নিয়ে এলাকায় চঞ্চল্যকার সৃষ্টি হয়েছে।
মোঃ রুহুল আমিন চুন্নু ৩ নং হোসনাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের-বিএনপির সাবেক সভাপতি,ওয়ার্ড উন্নয়ন কমিটির সভাপতি,ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক।স্থানীয়রা বলেন, রুহুল আমিন চুন্নু দীর্ঘদিন যাবত এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে আসছে, এনিয়ে এলাকায় বহুবার শালিস বৈঠক হয়েছে, শুধু এটা নয় অনেক নারীর জীবন নষ্ট করে দিয়েছে এই রুহুল আমিন চুন্নু। ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়ে চুন্নুর কাছে নিরাপদ নয়, আমরা রুহুল আমিন চুন্নুর বিচারের দাবি করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার দাবি করছি ,সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন অনুদানের কথা বলে, অসহায় গরিব নারীদের নিয়ে বিভিন্ন জায়গায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়।
এ বিষয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবুল কাহার সিদ্দিকী, রুহুল আমিন চুন্নুর, নারি কেলেঙ্কারির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমার কাছে বহুবার অভিযোগ আসছে, স্থানীয় চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠক করেছেন ঘটনার সত্যতা রয়েছে, আমি ৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি।তদন্ত কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট উপস্থাপন করবেন। রুহুল আমিন চুন্নুর কাছে জানতে চাইলে, তিনি বলেন, সম্পর্ক থাকা দোষের নয়,বরিশালের ডাক্তার দেখাতে গিয়েছি। মাদ্রাসায় আমার অনেক শত্রু আছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন