আজ ১২ নভেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) যানবাহন, যাত্রী, চালক ও হেলপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজ থেকে মাদকের বিস্তার প্রতিরোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও হেলপারদের সচেতনতা বৃদ্ধি এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, পরিবহন খাতকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ জনগণকে পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন