বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ১১:৪৮ 240 shares
এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনিফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি নাতিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’


এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দিত টিভি কে  বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু