বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৩:৩৬ 231 shares
সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, ৬ ফুটের গাছসহ গ্রেপ্তার-১

নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।এ সময় তার বাড়ির সীমানা প্রাচীরের ভেতর থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-১১র সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। 


এ সময় পালানোর চেষ্টা করলে মোবারক হোসেনকে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতর দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন এর ছেলে।এসআরবি-১১ ক্যাপ্টেন রওনক এরফান খান জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু