বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৩:৩০ 220 shares
রূপগঞ্জে এসআরবি-১১ ও ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার রাত ৮টার দিকে রূপগঞ্জ ও তারাবো এলাকার তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।এসআরবি-১১-এর হানিন আল তুরাবি  প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ ও ডিএনসি নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু