বরগুনার তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ নভেম্বর তালতলী থানায় দায়ের করা মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন