কিশোরগঞ্জে মারামারি ও বিভিন্ন ধারার অপরাধে ১ বছরের সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. খাইরুল ইসলাম পায়েলকে (২৬) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ১৭:৪০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার সিদ্ধেশ্বরী এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. খাইরুল ইসলাম পায়েল কিশোরগঞ্জ সদর থানার বাগপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-০৪(১১)২১, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩৫৪/৩৪ পেনাল কোডের ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৪ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪ কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে সিদ্ধেশ্বরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।