নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ১১:৪৯ 242 shares
নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘৩য় সমাবর্তন-২০২৭’ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬)  বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের একটি আয়োজন। এ আয়োজনকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট ও অতিথিদের জন্য একটি সুশৃঙ্খল, আনন্দমুখর ও স্মরণীয় পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।
এ সময় নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, পৌরসভা, বিদ্যুৎ ও নিরাপদ পানি পরিষেবা, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বয় প্রত্যাশা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ।সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক, নোয়াখালী (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবরসহ নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগসমূহের চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান এবং তৃতীয় সমাবর্তন নিয়ে গঠিত কোর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ