বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয়

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ২:৪১ 230 shares
মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয়

বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে সরকার। এখন থেকে একজন কর্মীর মালয়েশিয়া যেতে সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা খরচ হবে। নির্ধারিত সীমার বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকাও আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।


এদিকে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রাথমিক পর্যায়ে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় যাওয়ার পর কোনো কর্মী কাজ না পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্টদের ধারণা, সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ এবং বেসরকারি পর্যায়ে অভিবাসন ব্যয়ের সীমা নির্ধারণের ফলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ কমতে পারে। একই সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে গিয়ে কাজ না পাওয়ার মতো ভোগান্তি থেকেও কর্মীদের সুরক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু