মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোনিয়া গান্ধী

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ৬:৫৩ 203 shares
মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোনিয়া গান্ধী

ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক, রাজনৈতিক আদর্শের পার্থক্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেছেন তিনি। বিশেষ করে মোদির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সময় পার করলেও কার্যত কোনো ঘনিষ্ঠ যোগাযোগ না থাকার বিষয়টি আলোচনায় এসেছে।আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, নরেন্দ্র মোদি ১২ বছরের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন। অথচ এত দীর্ঘ সময়ে তাদের মধ্যে প্রকৃত অর্থে কোনো কথোপকথন বা যোগাযোগ গড়ে ওঠেনি।


সোনিয়ার বর্ণনা অনুযায়ী, সংসদের অধিবেশন শেষে স্পিকারের কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়। সেখানে মোদির সঙ্গে দেখা হলে আনুষ্ঠানিকভাবে নমস্কার বিনিময় হয়। তবে অতীতের রাজনৈতিক নেতাদের মতো সৌহার্দ্যপূর্ণ আচরণ তিনি মোদির মধ্যে দেখতে পাননি। এমনকি মুখোমুখি হলে মোদি চোখাচোখি এড়িয়ে চলেন বলেও দাবি করেছেন তিনি।জন্মদিন ও নববর্ষে শুভেচ্ছা বিনিময় কিংবা হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার মতো কিছু সৌজন্যমূলক ঘটনা ছাড়া তাদের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয়নি বলে জানিয়েছেন সোনিয়া।বইটিতে মোদির সঙ্গে নিজের আদর্শিক দূরত্বের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।


সোনিয়ার দাবি, মোদির ভারত ভাবনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শ এবং তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত।অন্যদিকে তাঁর নিজের রাজনৈতিক দর্শন গড়ে উঠেছে পরিবার থেকে পাওয়া শিক্ষা, সেবা, স্বাধীনতা ও সমতার আদর্শে।সোনিয়ার মতে, ভারত এমন একটি দেশ, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের সমান অধিকার নিয়ে বসবাসের সুযোগ থাকবে। তিনি অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে। বিপরীতে মোদির ভারত ভাবনায় ধর্ম ও সংস্কৃতির একক আধিপত্য, সামাজিক স্তরবিন্যাস এবং নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।আত্মজীবনীতে সোনিয়া স্পষ্ট করেছেন, মোদির সঙ্গে তাঁর মতপার্থক্য ব্যক্তিগত বিরোধ নয়; বরং দুই ভিন্ন রাজনৈতিক দর্শন ও ভারত গড়ার চিন্তার পার্থক্য।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী