ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে এবারের অনুষ্ঠান। এতে বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে দেশের তিন বাহিনী—সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দিবসটির তাৎপর্য তুলে ধরা হচ্ছে।আরও খবর
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মিশরে প্রাণ গেল ৭ জনের, আহত শতাধিক
পোল্যান্ডে বন্দুকধারীর ভয়াবহ হামলা, নিহত ৬
রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ
সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস
সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি হুথিদের
ইরানকে সহায়তায় ভারতীয় দম্পতিসহ একাধিক পক্ষের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি হুথিদের
ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে মুখ খুলতে চাপে যুক্তরাষ্ট্র

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন