সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি হুথিদের

আপডেটঃ ০৫ নভেম্বর, ২০২৬ | ৬:৪৪ ০ শেয়ার
সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি হুথিদের

সৌদি আরবের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি ইয়েমেনের শাসক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দাবি করেছে গোষ্ঠীটি। তাদের এসব শর্ত ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সৌদি আরবের কয়েক বছরের বিমান হামলা ও দীর্ঘ অবরোধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করেছে হুথিরা। পরবর্তী সময়ে দাবির অঙ্কে কিছু পরিবর্তন এলেও তাদের মূল অবস্থানে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে বিস্তীর্ণ এলাকা দখলের পর হুথিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় রিয়াদ। সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে কী ধরনের শর্ত প্রয়োজন, তা জানতে গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ করে সৌদি আরব। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার ও হুথিরা কোনো সাড়া দেয়নি।

হুথিদের ইয়েমেনের শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও সৌদি আরবের জন্য বড় রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ। কারণ, এমন স্বীকৃতি দিলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইরানের অস্ত���রসজ্জায় সজ্জিত একটি প্রতিপক্ষকে কার্যত মেনে নিতে হবে।গত গ্রীষ্মে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে হুথিদের হামলার মধ্য দিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন কৌশলগত এলাকা দখলে স্থল অভিযান শুরু করে গোষ্ঠীটি।গত ২২ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা। এরপর থেকে সৌদির তেলবাহী ট্যাংকারে হামলার দাবিও করে আসছে তারা। বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি বাহিনী। শহরটি থেকে প্রায় ৫০ মাইল দূরত্বে অবস্থান নিয়েছে তারা। ২০১৫ সালের পর এই প্রথম এডেনের এত কাছাকাছি পৌঁছেছে গোষ্ঠীটি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সও একই দূরত্বের কথা জানিয়েছিল।

এদিকে, গত অক্টোবরজুড়ে প্রায় প্রতিদিনই সৌদি আরবে হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বেসামরিক বিমানবন্দর এবং সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনা। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের হিসাবে, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি ভূখণ্ডে অন্তত ২৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।সৌদি কর্মকর্তাদের ধারণা, যুবরাজ মোহাম্মদ বিন সালমান সামরিক ক্ষেত্রে কোনো অর্জন ছাড়াই হুথিদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনায় বসতে চান না। তবে ইয়েমেনে আরও সেনা পাঠালে ব্যাপক প্রাণহানির পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরে জনমত বিরূপ হওয়ার আশঙ্কাও রয়েছে।ইতোমধ্যে কয়েক ডজন সৌদি সামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানা গেলেও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধে সৌদি আরবের তুলনায় হুথিদের হারানোর ঝুঁকি অনেক কম। রিয়াদের বড় উদ্বেগ হলো, ভবিষ্যতে আরও অর্থ আদায়ের জন্য হুথিরা যেকোনো সময় সংঘাত বাড়ানোর নজির তৈরি করতে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর