বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬
৬:১৮ অপরাহ্ণ

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৬:১৮ 213 shares
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জে অবস্থিত হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিকরা ফ্যাক্টরীর সামনে ব্যানার হাতে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।গত মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরিকাঠামোর বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরিকাঠামোতে গ্রেড ভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। ২০২৩ সালে নির্ধারিত মজুরিকাঠামোর তুলনায় এই বৃদ্ধি সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই মজুরি কার্যকর হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা।মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত কাঠামোতে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদে বা প্রথম গ্রেডে।


এই গ্রেডে মোট মজুরি ২১ হাজার ৫০০ টাকা; আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি  বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ শতাংশ। এই গ্রেডের মোট মজুরি ২০ হাজার টাকা; আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। আর হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট পদের নিম্নতম বা চতুর্থ গ্রেডে মজুরি ১৭ হাজার টাকা; আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। এই গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং জানুয়ারী ২০২৭ মাসে শ্রমিকরা হাতে পাবেন।শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্য বাড়ায় আগের স্বল্প মজুরিতে আমাদের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছিল। বেতন বাড়ায় এখন আমাদের পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি পাবো। শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন