বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

কৃষির আধুনিকায়নে তারবিহীন প্রযুক্তির ব্যবহার নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১২:২৪ 208 shares
কৃষির আধুনিকায়নে তারবিহীন প্রযুক্তির ব্যবহার নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইইই ক্লাবের আয়োজনে 'ওয়্যারলেস টেকনোলজিস ফর স্মার্ট এগ্রিকালচার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হেনডি ব্রিয়ানতোরো।


সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য বলেন, কৃষির আধুনিকায়নে ওয়ারলেস প্রযুক্তির বিকল্প নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই সুযোগ বিস্তৃত হচ্ছে। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অবারিত সুযোগে অবদান রাখবে। বাইরের দেশের বক্তার সঙ্গে জ্ঞান আদান-প্রদানের সুযোগ করায় আয়োজকদের ধন্যবাদ। আমি আশা করি, টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়বে, গবেষণার উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের আদান-প্রদান ঘটবে।


সেমিনারের মূল অংশে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে কীভাবে কৃষিকে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা করেন প্রধান আলোচক হেনডি ব্রিয়ানতোরো। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেমিনারে বিভাগের পক্ষ থেকে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।


আয়োজনে এ ছাড়া বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তানজিল হোসেন। সেমিনারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন