বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১২:৪২ 241 shares
গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।


বোর্ডের আলোচনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ডের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি গ্রেডে কোনো শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে।


তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় ওই দিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়।উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন