বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১১:৪৮ 229 shares
পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার-৬

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছে অভিযুক্ত ডেভিড। জানা যায়, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও এসআরবি টিম।


পুলিশ জানায়, নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ি এলাকায় অভিযানের সময় রিয়াজ ওরফে ডেভিড দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ডেভিড। এ সময় আসামি ধরতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক নন্দন ও রফিকও আহত হন।অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড,


তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে আটক করা হয়। এছাড়া এসআরবির পৃথক অভিযানে আদর ও আজাদ নামে আরও দুজন গ্রেপ্তার হয়। এদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে এবং বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ধরা হয়।উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার হাশেমবাগে সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন