বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

বন্দরে মেম্বার প্রার্থী স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ চশমা বিতরণ

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১১:৫০ 240 shares
বন্দরে মেম্বার প্রার্থী স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ চশমা বিতরণ

কলাগাছিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. স্বপন মাহমুদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ সহ স্বল্পমূল্যে ছানি অপারেশনের সুযোগ প্রদান করা হয়েছে।২৫ নভেম্বর, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুরুন্দি বাজার এলাকায় স্বপন মাহমুদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।


নারায়ণগঞ্জের চাষাঢ়া মিশনপাড়া মোড়স্থ মেডিভিশন আই হসপিটালের চিকিৎসক মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় চিকিৎসক ও মেডিকেল টিমের সদস্যরা আধুনিক কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন এবং বিভিন্ন চক্ষুরোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।


এছাড়া যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন, তাঁদের স্বল্পমূল্যে অপারেশনের সুযোগ সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।স্থানীয় মানুষের চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজক মো. স্বপন মাহমুদ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন