বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

গাইবান্ধা কামারজানি বাজারের গণহত্যার স্মৃতি সংরক্ষণে নেই কোনো উদ্যোগ, শহীদদের স্মরণে চাই একটি স্মৃতিস্তম্ভ

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৩:৫৩ 242 shares
গাইবান্ধা  কামারজানি বাজারের গণহত্যার স্মৃতি সংরক্ষণে নেই কোনো উদ্যোগ, শহীদদের স্মরণে চাই একটি স্মৃতিস্তম্ভ

১৯৭১ সালে যখন সারাদেশে মহান মুক্তিযুদ্ধ চলছিল, তখন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারেও ঘটে যায় এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। মুক্তিযুদ্ধের সেই ভয়াল নয় মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী কিছু স্থানীয় রাজাকার ও দোসরদের হাতে নির্মম নির্যাতন ও গুলিতে প্রাণ হারান অসংখ্য নিরীহ মানুষ।স্থানীয় মানুষের মুখে মুখে আজও শোনা যায় সেই ভয়াবহ ঘটনার কথা। কথিত আছে, ব্যক্তিস্বার্থ, লোভ ও পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় নিরীহ সাধারণ মানুষের ওপর চালানো হয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। সেই ঘটনায় কয়েক শ নারী, পুরুষ, ভাই-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছিলেন বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।


কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, যে স্থানে একসময় এত মানুষের রক্ত ঝরেছিল, যে মাটিতে মিশে আছে অসংখ্য শহীদের আত্মত্যাগের স্মৃতি, আজ সেই স্থানটি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সময়ের পরিবর্তনে জায়গাটির চেহারা বদলেছে, কিন্তু হারিয়ে যেতে বসেছে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।আমাদের প্রশ্ন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করলেন, তাঁদের স্মৃতি সংরক্ষণের দায়িত্ব কি আমাদের নেই? নতুন প্রজন্ম কীভাবে জানবে এই এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস? কীভাবে বুঝবে, স্বাধীনতার পেছনে কত মানুষের ত্যাগ, কষ্ট ও রক্তের ইতিহাস জড়িয়ে আছে,


আমরা চাই, কামারজানি বাজারের সেই ঐতিহাসিক স্থানটি যথাযথভাবে চিহ্নিত করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ অথবা শহীদ স্মৃতিফলক নির্মাণ করা হোক। পাশাপাশি স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও মুক্তিযুদ্ধের তথ্য যাচাই করে সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তাদের এলাকার গৌরবময় ও বেদনাবিধুর ইতিহাস।ইতিহাসকে অবহেলা নয়, ইতিহাসকে সংরক্ষণ করতে হবে।কামারজানির শহীদদের স্মৃতি যেন কালের গর্ভে হারিয়ে না যায়। তাঁদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক এটাই আমাদের প্রত্যাশা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন