ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন দ্বীন ইসলাম প্রধান

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৬:২০ 223 shares
ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন দ্বীন ইসলাম প্রধান

 নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দীঘলদী পশ্চিমপাড়া এলাকায় ক্যান্সার আক্রান্ত অসহায় রিপনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান।সোমবার (২৪ নভেম্বর) অসুস্থ রিপনের চিকিৎসার সহযোগিতায় তাঁর হাতে আর্থিক অনুদান তুলে দেন দ্বীন ইসলাম প্রধান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তিও উপস্থিত ছিলেন।


মানবিক এই উদ্যোগের বিষয়ে দ্বীন ইসলাম প্রধান বলেন, “মানুষ মানুষের জন্য। একজন অসহায় মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য লড়াই করেন, তখন তাঁর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। রিপনের অসুস্থতার খবর শুনে মানবিক দিক বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি চাই, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরাও তাঁর চিকিৎসায় এগিয়ে আসুন। সবার সহযোগিতা ও দোয়ায় রিপন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।”


তিনি আরও বলেন, “আমি জনপ্রতিনিধি হই বা না হই, সবসময় এলাকার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করব। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সমাজের কল্যাণে কাজ করতে চাই।”এদিকে, ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করায় স্থানীয়রা দ্বীন ইসলাম প্রধানের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা মনে করেন, সমাজের অসহায় মানুষের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।মানবিক সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় রিপনের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ