বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:২৩ 211 shares
‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য এখনো অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তার অভিযোগ, সরকারি দলের কিছু ব্যক্তি এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসার মুনাফা শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরিতে ব্যবহার করা হচ্ছে।গার্মেন্টস খাত ধ্বংস এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—এমন বার্তা বিদেশে ছড়িয়ে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরির অভিযোগও করেন তিনি। নুরের দাবি, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, শুধু গাজীপুরেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।


গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর আরও দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে। এসব কর্মকাণ্ডে কেউ আশ্রয় বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।সরকারি দরপত্র প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এতে নতুন উদ্যোক্তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে নতুন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্যরা।নুরুল হক নুরের এসব বক্তব্য ও অভিযোগ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন