বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

কিশোরগঞ্জে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে ১৪৪/১৪৫ ধারায় মামলা

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১১:৫৯ 214 shares
কিশোরগঞ্জে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে ১৪৪/১৪৫ ধারায় মামলা

কিশোরগঞ্জ সদর উপজেলার বাটাইল মৌজায় পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।​মামলার বাদী বা ১ম পক্ষ কিশোরগঞ্জ সদর থানার টুটিয়ারচর এলাকার বাসিন্দা মৃত লুৎফর রহমানের ছেলে উবায়দুল্লাহ (৩৯)। মামলায় একই এলাকার খন্দকার জাবিদ জুনায়েদ (২৮), আলমগী মো. জুনায়েদ (৬০), হালিমা বেগম (৫০) ও খন্দকার মো. জাসির জুনায়েদ (২০)-সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে ২য় পক্ষ বা বিবাদী করা হয়েছে।


​আবেদন সূত্রে জানা যায়, বাটাইল মৌজার এস.এ. ৩৪ নম্বর খতিয়ানের ১০৮ নম্বর দাগের ‘কান্দা’ শ্রেণির ৪৭ শতাংশের কাত এবং আর.এস. ২৮৯ নম্বর খতিয়ানের ১৭২ নম্বর দাগের ১২.২৫ শতাংশ ভূমি বাদীর দাদা সিরাজুল হকের নামে এস.এ. ও আর.এস. উভয় রেকর্ডে লিপিবদ্ধ রয়েছে। দাদার মৃত্যুর পর বাদীর পিতা এবং পরবর্তীতে ওয়ারিশ সূত্রে বাদীসহ সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। বর্তমানে জমিটি মামলার ৪ নম্বর সাক্ষী নয়ন মিয়ার কাছে লিজ দেওয়া রয়েছে।

​অভিযোগে বলা হয়, ২য় পক্ষের লোকজন জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ২০২৬ শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে বাদী ও ৪ নম্বর সাক্ষী নয়ন মিয়া লিজ দেওয়া জমিটি রক্ষণাবেক্ষণে গেলে ২য় পক্ষের লোকজন দা, লাঠি, লোহার রড ও বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাদী ও সাক্ষীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সরে যায় এবং সুযোগ পেলে খুন-জখম করে হলেও জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।


​বাদীর আশঙ্কা, যেকোনো সময় বিবাদীরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে জমির আকার-আকৃতি পরিবর্তন, স্থাপনা নির্মাণ কিংবা বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এতে এলাকায় গুরুতর আইনশৃঙ্খলা ও শান্তি ভঙ্গের আশঙ্কা বিরাজ করছে।এমতাবস্থায়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিলভুক্ত জমিতে ২য় পক্ষের অনধিকার প্রবেশ, আকার-আকৃতি পরিবর্তন বা স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারিসহ ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করেছেন বাদী।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন