বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ২:১৪ 247 shares
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণের অনুরোধকে পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের আবেদন বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। তবে এ প্রক্রিয়া শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ অবস্থান জানান। তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশের করা প্রত্যর্পণের আবেদন দুটি আলাদা বিষয়। প্রত্যর্পণের অনুরোধটি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।


এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি।তবে বাংলাদেশের সরকারের অবস্থান, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন।শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে সেই আবেদন নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি নয়াদিল্লি। ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণার পরও তার প্রত্যাবর্তন কীভাবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন