নন্দিত টিভি
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি
করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
মোঃ শাহনেওয়াজ:
২৬ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জে অবস্থিত হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস ফ্যাক্টরীতে কর্মরত শ্রমিকরা ফ্যাক্টরীর সামনে ব্যানার হাতে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।গত মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরিকাঠামোর বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরিকাঠামোতে গ্রেড ভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। ২০২৩ সালে নির্ধারিত মজুরিকাঠামোর তুলনায় এই বৃদ্ধি সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই মজুরি কার্যকর হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা।মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত কাঠামোতে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদে বা প্রথম গ্রেডে।

এই গ্রেডে মোট মজুরি ২১ হাজার ৫০০ টাকা; আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ শতাংশ। এই গ্রেডের মোট মজুরি ২০ হাজার টাকা; আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। আর হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট পদের নিম্নতম বা চতুর্থ গ্রেডে মজুরি ১৭ হাজার টাকা; আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। এই গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং জানুয়ারী ২০২৭ মাসে শ্রমিকরা হাতে পাবেন।শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্য বাড়ায় আগের স্বল্প মজুরিতে আমাদের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছিল। বেতন বাড়ায় এখন আমাদের পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি পাবো। শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

দেশ ও জনপদ
মোঃ শাহনেওয়াজ

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।