বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে পৌরসভার প্রকৌশলীকে আটক করেছে দুদক

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৬:৩৩ 246 shares
বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে পৌরসভার প্রকৌশলীকে আটক করেছে দুদক

বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২৩ নভেম্বর   দুদক, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস।আটক রুবেল খান আমতলী পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) হিসেবে কর্মরত। তিনি আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের মৃত খালেক খানের ছেলে।দুদক সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার বিউটিফিকেশন প্রকল্পের কাজ চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে বিভিন্ন সময় ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল খান। ঘুষ না দিলে বিল আটকে দেওয়া ও কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে দুদকের প্রায় ১০ সদস্য অংশ নেন। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়।দুদক জানায়, অভিযানের আগে টাকার নম্বরসহ ইনভেন্টরি তৈরি করা হয়েছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা প্রতিটি নোট যাচাই করে পূর্বে নথিভুক্ত নম্বরের সঙ্গে মিল পাওয়া যায়। এ ঘটনার ভিডিও ফুটেজও দুদকের কাছে সংরক্ষিত রয়েছে।দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, রুবেল খানের বিরুদ্ধে শুধু ওই ঠিকাদারের কাছ থেকে নয়, পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজ থেকেও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।তিনি আরও বলেন, “ঘুষ নিলে সে যেই হোক, ছাড় পাবে না। আমাদের কানে আসলেই যেভাবেই হোক তাকে ধরা হবে।”এ ঘটনায় আটক প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত