সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১:৪৬ 215 shares
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পাশে থাকা ট্রাকের ওপর উল্টে পড়ায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের একটি পোশাক কারখানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম মো. ইসমাইল (৪০)। দুর্ঘটনায় ট্রাকের সহকারী রায়হান হোসেন (২০) গুরুতর জখম হয়েছেন। হতাহত দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন হারুকান্দি গ্রামে।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানটি অন্য একটি যানবাহনকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।


এ সময় চালক ভারসাম্য হারিয়ে ফেললে কাভার্ডভ্যানটি পাশের একটি ট্রাকের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চাপা পড়ে চালক ইসমাইল প্রাণ হারান। আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় সহকারী রায়হানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার জেরে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত