নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে পৌরসভার প্রকৌশলীকে আটক করেছে দুদক

বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ
গ্রহণকালে পৌরসভার প্রকৌশলীকে আটক করেছে দুদক
মাওলানা মোঃ আব্দুল মোতালেব:
২৩ নভেম্বর ২০২৬

বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২৩ নভেম্বর দুদক, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস।আটক রুবেল খান আমতলী পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) হিসেবে কর্মরত। তিনি আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের মৃত খালেক খানের ছেলে।দুদক সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার বিউটিফিকেশন প্রকল্পের কাজ চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে বিভিন্ন সময় ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল খান। ঘুষ না দিলে বিল আটকে দেওয়া ও কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুদকের প্রায় ১০ সদস্য অংশ নেন। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়।দুদক জানায়, অভিযানের আগে টাকার নম্বরসহ ইনভেন্টরি তৈরি করা হয়েছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা প্রতিটি নোট যাচাই করে পূর্বে নথিভুক্ত নম্বরের সঙ্গে মিল পাওয়া যায়। এ ঘটনার ভিডিও ফুটেজও দুদকের কাছে সংরক্ষিত রয়েছে।দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, রুবেল খানের বিরুদ্ধে শুধু ওই ঠিকাদারের কাছ থেকে নয়, পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজ থেকেও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।তিনি আরও বলেন, “ঘুষ নিলে সে যেই হোক, ছাড় পাবে না। আমাদের কানে আসলেই যেভাবেই হোক তাকে ধরা হবে।”এ ঘটনায় আটক প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৩ পিএম

বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে পৌরসভার প্রকৌশলীকে আটক করেছে দুদক

দেশ ও জনপদ
মাওলানা মোঃ আব্দুল মোতালেব

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।