কিশোরগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১২:০৯ 225 shares
কিশোরগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

​সারাদেশে মাদকের বিস্তার রোধ ও মাদক চোরাকারবারিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুর অনুমান ১:০৫ ঘটিকায় (১৩:০৫ ঘটিকা) এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারাপাশা মনিপুরঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।​গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারাপাশা মনিপুরঘাট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা পোশাক পরিহিত এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া করে দুজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা: ১. পিয়াস চন্দ্র বর্মন (২০),

২. মোঃ সবুজ মিয়া (৩৫),জেলা-কিশোরগঞ্জ পলাতক আসামি:মোঃ বাদশা (২৮) পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত মাদক কারবারিদের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেট থেকে ১৮৩ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তাদের নিকট থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।


​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিল।​গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১৪, কিশোরগঞ্জ এর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত