আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬
৫:০২ অপরাহ্ণ

বরগুনার গৌরিচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৫:০২ 244 shares
বরগুনার গৌরিচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বরগুনার গৌরীচন্নায়  মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক। আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বরগুনা সদর উপজেলার ০২ নং গৌরীচন্না ইউনিয়নে অবস্থিত মডেল খাল (হাজারী খাল, দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার এবং প্রস্থ ৭ মিটার) খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা । এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দীন, উপসচিব,


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বরগুনা; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বরগুনা সদর এবং জনাব মোঃ ফজলুল হক মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, বরগুনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।খালটি খননের দ্বারা স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ সুবিধা সম্প্রসারণ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত