বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বরগুনায় ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ি ৫ম এবং দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সোমবার বেলা ১১:০০ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের 'সুবর্ণজয়ন্তী' সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জনাব অনিমেষ বিশ্বাস; অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরগুনা; জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরগুনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় আসন্ন বৃত্তি পরীক্ষাগুলো নির্বিঘ্ন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি পরীক্ষা পরিচালনার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন