আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬
১২:০৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১২:০৭ 214 shares
কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং হত্যা, চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক ০২ আসামিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মোঃ বাদল মিয়া (৫১) কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নং-৫(৯)২০, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ৮(গ) অনুযায়ী ০৫ (পাঁচ) বছরের সশ্রম/কারাদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

​গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১৯:২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পুরান থানা মোড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


ধৃত আসামি কিশোরগঞ্জ সদর থানার কানিকাটা, শোলাকিয়া এলাকার আব্দুল হাশিমের ছেলে।গ্রেফতারকৃত মোঃ রাকিব (২৮) কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১২(৯)২২, জিআর-৪১৮/২২, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ অনুযায়ী ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

একই কোম্পানির অপর একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ১৫:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানার বত্রিশ বাস স্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত আসামি কিশোরগঞ্জ সদর থানার বত্রিশ মেলাবাজার এলাকার মোঃ শেখ সাদীর ছেলে।​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত