দৌলতপুরে সার নিতে কৃষকের ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত সার

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৫:০৪ 217 shares
দৌলতপুরে সার নিতে কৃষকের ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত সার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের জাকারিয়া ট্রেডার্সে সার নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ঠিকমতো সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকেরা।কৃষকদের অভিযোগ, জমিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে দোকানে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক কৃষক সার না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। এতে সময় ও অর্থ নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।


উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে। তাহলে কৃষকেরা কেন সার নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন এবং কেনই বা অনেককে সার না পেয়ে ফিরে যেতে হচ্ছে—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এ বিষয়ে জাকারিয়া ট্রেডার্স এর মোঃ জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করলে তিনি সারের দোকান বন্ধ করে তাড়াতাড়ি দোকান ত্যাগ করেন এখন দেখার বিষয়, কৃষকদের এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত