৩ রানে থাইল্যান্ডকে হারিয়েও বিদায় বাংলাদেশের, নেট রান রেটে স্বপ্নভঙ্গ

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ২:১২ 222 shares
৩ রানে থাইল্যান্ডকে হারিয়েও বিদায় বাংলাদেশের, নেট রান রেটে স্বপ্নভঙ্গ

জয় পেয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শেষ বলের রোমাঞ্চে থাইল্যান্ডকে ৩ রানে হারালেও নেট রান রেটের জটিল সমীকরণে আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।

বুধবার ওমানের আজমানে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডকে ১২৯ রানে আটকে দেয় বাংলাদেশ। কিন্তু নিজেদের গড়া ১৩২ রানের পুঁজি নিয়ে ৩ রানের জয় পেলেও পরের রাউন্ডে ওঠার জন্য তা যথেষ্ট হয়নি।একই দিনে অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে সমান ৪ পয়েন্ট অর্জন করে জিম্বাবুয়ে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার সিক্সে জায়গা করে নেয় তারা। জিম্বাবুয়ের নেট রান রেট ছিল -০.০৯, আর বাংলাদেশের -০.২০। ফলে আরেকটু বড় ব্যবধানে জয় পেলেই পরের পর্বে যাওয়ার সুযোগ তৈরি হতো বাংলাদেশের সামনে।


টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে শারমিন আক্তার ও নিগার সুলতানা দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে রান তোলার গতি বাড়াতে পারেননি তারা। শারমিন করেন ১৬ রান। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪৫ রান। এ ছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারি ২৬ বলে করেন ২৮ রান। তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ইনিংসে ১৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।জবাবে রান তাড়া করতে নেমে সানজিদা আক্তার মেঘলার বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়ে থাইল্যান্ড।


মেঘলা তুলে নেন দুটি উইকেট। তবে তৃতীয় উইকেটে নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই ও অধিনায়ক নারুমল চাওয়াইয়ের ৫২ রানের জুটি ম্যাচে ফেরার আশা জাগায় থাইল্যান্ডের।নানাপাট করেন ৫৭ রান, আর নারুমলের সংগ্রহ ৩৩।শেষ দুই ওভারে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে এই জয়েও কাটেনি হতাশা। বাংলাদেশের বিদায় নিশ্চিত করেই থেমেছে থাইল্যান্ডের লড়াই।

ওমান সফর শেষে এবার দেশে ফিরবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী মাসে নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবে নিগার সুলতানার দল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭