এনএসইউকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন সোনারগাঁও

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ৩:০৪ 238 shares
এনএসইউকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন সোনারগাঁও

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দাপটের সঙ্গে নিজেদের অভিযান শেষ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটিকে (এনএসইউ) ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। টানা জয়ের ধারায় অপরাজিত থেকেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে সোনারগাঁও।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে তারা। জয়ের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৩ রান।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে সোনারগাঁওয়ের ব্যাটাররা। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ১০.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় দলটি। অর্থাৎ ৫৬ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে তারা।


সোনারগাঁওয়ের জয়ের নায়ক ছিলেন হাবিবুর শেখ। মাত্র ২৪ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় দলটি। অন্যদিকে জীবনও ছিলেন দারুণ ছন্দে। মাত্র ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করেন তিনি। এ ছাড়া মোশারফ মুলার যোগ করেন ১৯ রান। নর্থ সাউথের হয়ে শাবাব সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নর্থ সাউথের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ফারজান আহমেদ। ৩৯ বলের ইনিংসে একটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। নিয়ন ইয়াছিন ১৩ বলে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে করেন ৩১ রান।


এ ছাড়া রাইয়ান হায়দার ও আহনাফ তাহমিদ ১২ রান করে এবং মুশরাফি সরকার ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে আরও ১০ রান। তবে সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় এনএসইউ।সোনারগাঁওয়ের বোলারদের মধ্যে নিরু ছিলেন সবচেয়ে সফল। তিনি শিকার করেন ৩টি উইকেট। জীবন বল হাতেও নিজের দক্ষতার প্রমাণ দেন। ৪ ওভার বোলিং করে মাত্র ১৫ রান খরচায় তুলে নেন ২টি উইকেট। এ ছাড়া এফ মুন্সি ও হোসেন একটি করে উইকেট পান।

এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয় নিয়ে পূর্ণ দাপটে শীর্ষস্থান নিশ্চিত করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। 

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ