ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপ্পে

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১:০৯ 245 shares
ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপ্পে

ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে এবার বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের স্প্যানিশ লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতেছেন রিয়ালের এই গোলমেশিন।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন এমবাপ্পে ও ইয়ামাল। তাদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গেদেস, আতলেতিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো। তবে গোল করার অসাধারণ দক্ষতায় শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে যান এমবাপ্পে।অক্টোবরে লা লিগায় মাত্র তিনটি ম্যাচ খেলেই চারটি গোল করেন ফরাসি এই তারকা। সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর বার্সেলোনার বিপক্ষে ঐতিহ্যবাহী এল ক্লাসিকোতেও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ওই ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্সে ভর করে ২-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ।


অক্টোবরের চার গোলের মাধ্যমে লা লিগায় এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১১টিতে। পাশাপাশি দুটি গোলে সহায়তা মিলিয়ে তার মোট গোল-অবদান হয় ১৩টি।

অন্যদিকে পুরস্কারের দৌড়ে ইয়ামালও ভালো অবস্থানে ছিলেন। অক্টোবর মাসে তিনটি ম্যাচ খেলে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করান বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। অর্থাৎ ওই মাসে তার মোট গোল-অবদান ছিল তিনটি।তবে পুরো মৌসুমের হিসাব করলে চিত্রটা কিছুটা ভিন্ন। অক্টোবর শেষে ইয়ামালের নামের পাশে ছিল আটটি গোল ও ছয়টি অ্যাসিস্ট। সব মিলিয়ে তার গোল-অবদান ১৪টি। অন্যদিকে এমবাপ্পের গোল-অবদান ছিল ১৩টি। অর্থাৎ মৌসুমের সামগ্রিক পরিসংখ্যানে এক ধাপ এগিয়ে ছিলেন ইয়ামাল। কিন্তু মাসসেরার পুরস্কারে অক্টোবরের পারফরম্যান্সই বড় ভূমিকা রাখে।


এর আগে ২০২৬ সালের ব্যালন ডি'অরের লড়াইয়েও আলোচনায় ছিলেন এমবাপ্পে ও ইয়ামাল। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি জিতে নেন ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন। এমবাপ্পে হন দ্বিতীয় এবং ইয়ামাল অবস্থান করেন তার পরের স্থানে। যদিও সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতে নেন ইয়ামাল।

অক্টোবরের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে এমবাপ্পে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি মাঠের লড়াইয়েও এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে এমবাপ্পে-ইয়ামালের দ্বৈরথ আগামী দিনগুলোতে আরও জমে উঠবে বলে প্রত্যাশা সমর্থকদের।


নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী