বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

ফাইনালে পাকিস্তানের লিড ভেঙে সমতায় ফিরল ভারত, জমে উঠেছে শিরোপার লড়াই

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:৪৮ 248 shares
ফাইনালে পাকিস্তানের লিড ভেঙে সমতায় ফিরল ভারত, জমে উঠেছে শিরোপার লড়াই

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপার লড়াইয়ে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল পাকিস্তান। তবে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬০ মিনিটে সমতায় ফেরে ভারত।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে ভারত। মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। তবে বক্সের কোণা থেকে তার নেওয়া ডান পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।


এরপর ১৭ মিনিটে পরপর তিনটি গোলের সুযোগ তৈরি করে পাকিস্তান। আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ সুযোগ পেলেও কেউই জালের দেখা পাননি। অরুনের দুর্বল শট সহজেই আটকে দেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।৩৪ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পায় ভারতও। পাকিস্তানের বক্সে জটলার মধ্যে কয়েকজনের পা ঘুরে বল চলে যায় রিকি জনের কাছে। তার নেওয়া শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।


প্রথমার্ধের যোগ করা সময়ে অবশেষে এগিয়ে যায় পাকিস্তান। জুনায়েদের শট টাইমিংথানের পায়ে লেগে আলমগীর খানের কাছে পৌঁছায়। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে খেলা আলমগীর দারুণ প্লেসিংয়ে বল জালে পাঠান। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে ভারত। ৬০ মিনিটে ভারতের ফরোয়ার্ড সুহেল আহমেদ ভাট গোল করে ব্যবধান সমান করেন। তার গোলে নতুন করে প্রাণ ফিরে পায় ভারতের শিরোপার আশা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব