আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬
২:০২ অপরাহ্ণ

ট্রাম্প-পুতিন বৈঠকের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ পাল্টাপাল্টি হামলা

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ২:০২ 200 shares
ট্রাম্প-পুতিন বৈঠকের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ পাল্টাপাল্টি হামলা

চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে যখন যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই ক্রিমিয়ার কৌশলগত কের্চ সেতু এবং ইউক্রেনের জ্বালানি ও বন্দর অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও পুতিনের সাক্ষাতের আগে এসব হামলা চালানো হয়।রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।


প্রায় ৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই সেতুটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সামরিক সরবরাহের পথ। চলতি সপ্তাহে সেতুটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইউক্রেন। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ইউক্রেনের অবকাঠামোয় রাশিয়ার ধারাবাহিক আক্রমণের জবাবে পরিচালিত ‘নজিরবিহীন অভিযান’ হিসেবে উল্লেখ করেছেন।অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জ্বালানি স্থাপনা, বন্দর অবকাঠামো ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


মস্কোর দাবি অনুযায়ী, ওডেসা অঞ্চলের দুটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এ ছাড়া চোরনোমোরস্কে একটি জ্বালানি সংরক্ষণাগার এবং ওডেসা বন্দরে পণ্য পরিবহনকারী একটি মালবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার দাবি করেছে রুশ বাহিনী।

এদিকে, চীনে ট্রাম্প ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধই ছিল প্রধান আলোচ্য বিষয়। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।উশাকভের ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে পুতিনের মেজাজ ছিল ‘চমৎকার’। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে নিজের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা তুলে ধরে পুতিনকে ‘আমার বন্ধু’ বলেও সম্বোধন করেন ট্রাম্প।


তবে দুই নেতার বৈঠকের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার জার্মানির বার্লিনে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পাশাপাশি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির।বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, চীনে ট্রাম্পের উদ্যোগ এবং পুতিনের সঙ্গে আলোচনার বিষয়ে ইউক্রেনের আলোচক দলকে বিস্তারিত জানাবেন মার্কিন কর্মকর্তারা।

সব মিলিয়ে একদিকে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে অব্যাহত হামলা—দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যেই এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭