সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১২:৫০ 226 shares
সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার, জনমনে আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ উল্লেখ করে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নামে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক  সৃষ্টি হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটের  দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন  তাঁদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তাঁরা সেখানে ঝটিকা মিছিল করে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে  একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।হঠাৎ এমন ঘটনায় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেলমেট ও মাস্ক পরিহিত ব্যক্তিদের পরিচয় পাওয়া পাওয়া যায়নি 


স্থানীয়দের দাবি, জনবহুল এলাকায় এ ধরনের আকস্মিক কর্মকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।পরে পুলিশের একটি টহলগাড়ী এসে বঙ্গবন্ধু চত্বর নামে ব্যানারটি ছিরে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়,

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭