বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

দৌলতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট হওয়ার দাবি স্বামীর

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৬:২২ 229 shares
দৌলতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট হওয়ার দাবি স্বামীর

কুষ্টিয়ার দৌলতপুরে গবাদি পশু নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ সেলিম রেজা।


দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নের কাপড়পোড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ সেলিম রেজার সঙ্গে প্রতিবেশী মোঃ লালন ও মোছাঃ রাশি খাতুনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো


ভুক্তভোগীদের বলেন, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে পারিবারিক বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও কাঠের বাটাম নিয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন


অভিযুক্তদের মারধরে ওই গৃহবধূ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় তার গলায় থাকা ছয় আনি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর গর্ভের সন্তান মারা যায়।


এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায় নি 


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন লিখিত অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব