বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

সুন্দরগঞ্জে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, সতীন আটক

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:২৩ 209 shares
সুন্দরগঞ্জে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে আঁখি বেগম (৩৫) নামে এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী শিশু ছেলে আদিল মিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। নিহত শিশু আদিল মিয়া তাঁদের তৃতীয় সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন। তাঁর দুই স্ত্রী আঁখি বেগম ও শাহিনা বেগম একই বাড়িতে বসবাস করতেন।


দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব