বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৪:৪০ 228 shares
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫৩ নং পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত'র নিজস্ব উদ্যোগে ও তার সার্বিক সহযোগিতায় চিকিৎসাসেবা প্রদানে তিনি নিজেই নিয়োজিত ছিলেন।


এ সময়ে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন,৫নং ওয়ার্ডের মেম্বার মামুন, অত্র বিদ্যালয়ের সভাপতি ইসরাফিল মোল্লা, প্রধান শিক্ষিকা শামসুন্নাহার প্রমুখ। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা নিতে আসা নারী, পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা যায়।


ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, "অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত' বলেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব