গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ উল্লেখ করে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নামে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটের দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন তাঁদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তাঁরা সেখানে ঝটিকা মিছিল করে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।হঠাৎ এমন ঘটনায় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেলমেট ও মাস্ক পরিহিত ব্যক্তিদের পরিচয় পাওয়া পাওয়া যায়নি
স্থানীয়দের দাবি, জনবহুল এলাকায় এ ধরনের আকস্মিক কর্মকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।পরে পুলিশের একটি টহলগাড়ী এসে বঙ্গবন্ধু চত্বর নামে ব্যানারটি ছিরে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়,