অভাব-প্রতিবন্ধকতাকে হার মানিয়ে দুই সন্তানকে নিয়ে সানাউল্লাহর জীবনযুদ্ধ

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১:৪০ 205 shares
অভাব-প্রতিবন্ধকতাকে হার মানিয়ে দুই সন্তানকে নিয়ে সানাউল্লাহর জীবনযুদ্ধ

জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের মধ্যেই কেউ কেউ প্রতিদিন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। শারীরিক সীমাবদ্ধতা, সংসারের অভাব-অনটন এবং নানা প্রতিকূলতা সবকিছুকে সঙ্গী করেই জীবনের কঠিন পথ পাড়ি দিচ্ছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামের মোঃ সানাউল্লাহ ও তার দুই সন্তান।

জানা যায়, উচ্চতায় কেউ দুই ফুট, আবার কেউ তিন ফুট। শারীরিক সীমাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মেও তাদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। 


তার ওপর রয়েছে সংসারের অভাব-অনটন ও জীবিকা নির্বাহের কঠিন চাপ।তবুও জীবনযুদ্ধে হার মানতে রাজি নন তারা। কারও কাছে হাত পেতে নয়, বরং নিজের পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকার চেষ্টা করছেন সানাউল্লাহ ও তার পরিবার।পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে এক সন্তান বাদাম বিক্রি করে সংসারের হাল ধরার চেষ্টা করছেন। সামান্য এই উপার্জন দিয়েই পরিবারের প্রয়োজন মেটাতে সহযোগিতা করছেন তিনি।


তাদের এই জীবনসংগ্রাম শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আত্মসম্মান, সাহস ও পরিশ্রমের এক বাস্তব চিত্র। শত অভাব আর সীমাবদ্ধতার মাঝেও তারা প্রমাণ করছেন, মানুষের বেঁচে থাকার ইচ্ছাশক্তি অনেক বড় শক্তি।সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা পেলে হয়তো সানাউল্লাহ ও তার পরিবারের জীবনসংগ্রাম কিছুটা সহজ 

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭