নন্দিত টিভি
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দৌলতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট হওয়ার দাবি স্বামীর

দৌলতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের
সন্তান নষ্ট হওয়ার দাবি স্বামীর
মোঃ বাপ্পি হোসেন:
১৮ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে গবাদি পশু নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ সেলিম রেজা।

দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নের কাপড়পোড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ সেলিম রেজার সঙ্গে প্রতিবেশী মোঃ লালন ও মোছাঃ রাশি খাতুনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো

ভুক্তভোগীদের বলেন, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে পারিবারিক বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও কাঠের বাটাম নিয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন

অভিযুক্তদের মারধরে ওই গৃহবধূ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় তার গলায় থাকা ছয় আনি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর গর্ভের সন্তান মারা যায়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায় নি

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন লিখিত অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০১:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:২২ পিএম

দৌলতপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট হওয়ার দাবি স্বামীর

দেশ ও জনপদ
মোঃ বাপ্পি হোসেন

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।