দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১:০১ 236 shares
দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের দীর্ঘদিনের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে পরিষদের স্বাভাবিক কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ৭ নম্বর দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন হাবিবুর রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি অধিকাংশ সময় পরিষদে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাঝেমধ্যে প্রকাশ্যে এলেও নিয়মিত দায়িত্ব পালন করছেন না বলে দাবি তাঁদের।


চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচিবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে প্রায় চার থেকে পাঁচ মাস ধরে চেয়ারম্যানকে নিয়মিত পরিষদে না পাওয়ায় বিভিন্ন সেবা নিতে আসা মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে অনেকেই একাধিকবার পরিষদে যাতায়াত করছেন। কেউ কেউ সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন।


স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়ন পরিষদে গেলে অনেক সময় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পাওয়া যায় না। ফলে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এভাবে আর কত দিন ভোগান্তি পোহাতে হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব রবীন্দ্রনাথ বর্মন বলেন, "আমরা জন্মনিবন্ধন, মৃত্যুসনদ ও নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সেবা দিচ্ছি। চেয়ারম্যানের সিল দিয়ে কীভাবে স্বাক্ষর নেওয়া হচ্ছে, তা আমার জানা নেই।"


অন্যদিকে, চেয়ারম্যান হাবিবুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, "আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"স্থানীয় বাসিন্দাদের দাবি, জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে যেন সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের